September 13, 2026, 6:41 pm

অবহেলায় প্রাণ গেল কর্মচারীর, মৃত্যুকে ‘স্বাভাবিক’ দেখাতে মরিয়া বেকারি মালিক 

মোঃ জামাল উদ্দিন জাহেদ (চট্টগ্রাম)
  • Update Time : Friday, October 31, 2025
  • 8 Time View

অবহেলায় প্রাণ গেল কর্মচারীর, মৃত্যুকে ‘স্বাভাবিক’ দেখাতে মরিয়া বেকারি মালিক

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ,( চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টুনির পুল এলাকায় অবস্থিত তৃপ্তি বেকারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম আলাউদ্দিন (৩৫), তিনি ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেকারির মালিক আল আমিনের অসতর্কতা ও অবহেলার কারণে বৈদ্যুতিক তার মাটির সংস্পর্শে চলে আসে। এর ফলে বিদ্যুৎ লিক হয়ে আলাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে মালিকপক্ষ দ্রুত তাকে স্থানীয় পুকুরিয়া সিবি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিযোগ উঠেছে, মালিকপক্ষ ঘটনাটি সাধারণ মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। গোপনে মরদেহটি আলাউদ্দিনের গ্রামের বাড়ি ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ঘটনার প্রকৃত তদন্ত এড়িয়ে যাওয়া যায়।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, “বেকারিটিতে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ লাইন, গ্যাস সংযোগ, এমনকি ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত নেই। কর্মচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন।”

অন্যদিকে, অনুসন্ধানে জানা গেছে, তৃপ্তি বেকারির নেই কোনো বিএসটিআই অনুমোদন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অননুমোদিতভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে। বেকারির অভ্যন্তরীণ পরিবেশও নোংরা ও অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে।

মৃত্যুর বিষয়টি জানার জন্য বাঁশখালী থানার গুনাগরী রামদাস মুন্সিরহাট ফাঁড়ির ইনচার্জ তপন বাকসির কাজ থেকে জানতে চাইলে প্রথমে কথা বলার মনমানসিকতা দেখালেউ প্রশ্ন করতেই ২ ঘন্টার সময় চেয়ে কল টা কেটে দেন ।

স্থানীয় সচেতন মহল এই ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution