September 14, 2026, 8:23 pm

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক

Reporter
Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 737 Time View

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক

বৃহস্পতিবার ৬ নভেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution