September 14, 2026, 11:54 pm

কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Monday, January 5, 2026
  • 567 Time View

কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার ৪ জানুয়ারি বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি শনিবার রাত ৮টায় কক্সবাজারের মহেশখালী হতে পশ্চিম গভীর সমূদ্র এলাকায় “এফ বি আল্লাহর দান-২” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবার ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি ডাকাতি করে বোটটি সমূদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালি কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত ২ জন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution