September 13, 2026, 8:10 pm

চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারি আটক।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Saturday, May 30, 2026
  • 268 Time View

চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারি আটক।

শনিবার ৩০ মে সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় গত ২৯ মে শুক্রবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (BIA SIGON LAGER) সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৬ হাজার ২০ টাকা, ৩টি মোবাইল ফোন ও মাদক বহনকারী সিএনজি জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি বিয়ার ও অন্যান্য আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution