
চট্টগ্রামের পাঁচলাইশে অবৈধ সুমাইয়া বেকারি নামে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে আছে নগরী :
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দিন মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে ও নোংরা পরিবেশে গড়ে উঠেছে ‘সুমাইয়া’ নামক একটি বেকারি। সরেজমিনে দেখা গেছে, বেকারিতে চানাচুর, বিস্কিট, কেকসহ নানা খাদ্যপণ্য তৈরি হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে
বেকারির মালিকের সঙ্গে কথা বললে তিনি স্বীকার করেন—
বিএসটিআই অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এখনো নেই , প্রক্রিয়াধীন বলে দাবি করেন।
—
জনগণের শঙ্কা:
– এইসব অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারে ছড়িয়ে পড়ছে।
– শিশু থেকে বৃদ্ধ—সবাই স্বাস্থ্যঝুঁকিতে।
– নোংরা কাঁচামাল, অপরিচ্ছন্ন মেশিন এবং জীবাণুযুক্ত পরিবেশে তৈরি খাবার।
প্রশ্ন উঠছে:
-পাঁচলাইশ থানা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ কি এসব জানে না?
বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তর কি নজর রাখছে না? জনগণের দাবি:
1. অবিলম্বে ‘সুমাইয়া’ বেকারির কার্যক্রম বদলানো বা বন্ধের ব্যবস্থা নিতে হবে।
2. স্বাস্থ্য অধিদপ্তর, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের পরিদর্শন ও আইনানুগ পদক্ষেপ নেওয়া জরুরি।
3. বাজারে থাকা তাদের পণ্য উত্তোলন করে পরীক্ষার মাধ্যমে যাচাই* করা হোক।