November 13, 2026, 5:07 pm

চট্টগ্রামের বাঁশখালীতে আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

Reporter
Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 768 Time View

চট্টগ্রামের বাঁশখালীতে আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

বুধবার ১০ ডিসেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান, তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution