September 13, 2026, 8:11 pm

চট্টগ্রামের বাঁশখালীতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

Reporter
Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 725 Time View

চট্টগ্রামের বাঁশখালীতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড,,,,

শুক্রবার ২৮ নভেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সরকার বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে ৫ টি ট্রলিং জাল ও ৬,৫০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছসহ ১ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে ইন্সপেক্টর, সামুদ্রিক মৎস অধিদপ্তর, চট্টগ্রাম এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষ হতে ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution