
চট্টগ্রামে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অদ্য রোজ রবিবার বিকাল ২ ঘটিকা হতে ৪-৩০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী
এলাকায় সহকারী (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ত্রিপুরা কর্তৃক মোবাইল কোড পরিচালনা করা হয়।
এ সময় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং চাতুরী চৌমুহনী বাজারে সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে সড়কের অংশে ও ফুটপাতে স্থাপিত ফলের দোকান উচ্ছেদ করা হয়।
এতে সড়কে পার্কিং নিষিদ্ধ জায়গা বাস ও অন্যান্য যানবাহন থামিয়ে যানজট সৃষ্টি করার দায়ে ও গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মূল্যবৃদ্ধি দাবি করায় এবং সড়ক
দখল করে দোকান বর্ধিত করার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯
এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯
সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০৫ জনকে ০৫ টি মামলায় ৩২০০০ (বত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে আইন শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এর নেতৃত্বদিন একটা টিম উপস্থিত ছিল।
পরবর্তীতেও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।