September 13, 2026, 5:24 pm

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাইকৃত মালামালসহ ১৬ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Thursday, July 23, 2026
  • 95 Time View

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাইকৃত মালামালসহ ১৬ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় গত ২২ জুলাই বুধবার রাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, ১ টি ওয়্যার সিলিং ও ২ টি গ্যাস সিলিন্ডারসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution