চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক।
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গত ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা, ২০০ কেজি সয়াবিন দানা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২ টি কাঠের বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।