November 13, 2026, 4:34 pm

জয় দিয়ে একাডেমি কাপের সূচনা করলো দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি………

Reporter
Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 884 Time View

জয় দিয়ে একাডেমি কাপের সূচনা করলো দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি………
———————–+—————-
ক্রীড়া ডেস্ক:২৫ ডিসেম্বর (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
প্রথম ম্যাচে মিরসরাই ফুটবল একাডেমি কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে “ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত চট্টগ্রামের ৩০টি একাডেমি দলের অংশগ্রহণে শুরুর দিন দুটি খেলা নিষ্পত্তি হয়েছে।
উদ্বোধনী দিনে দুপুর ১টায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি- মিরশ্বরাই ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখিতে নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সরাসরি ট্রাইব্রেকার শর্টে দঃ হালিশহরের দলনেতা শাফায়েত,দিব্য বড়ুয়া, রিয়াজ আবির গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান।
অপর দিকে মিরসরাইয়ের ৩ জন গোল করলে ২ জন গোল পোস্টের বাইরে মারেন।

ফলে হালিশহরের ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র পরিচালিত একাডেমি ২ পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ডে উঠার পর অনেকটাই এগিয়ে গেলেন।

দিনের দ্বিতীয় খেলায় বিকাল সাড়ে ৩টায় আবদুস সোবহান ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে হেরেছে গত অ-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন দল পটিয়ার আবদুস সোবহান ফুটবল একাডেমি ।

মাঝে দ্বিতীয় খেলার পূর্বে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ও ম্যানেজিং ডিরেক্টর।
সিডিএফর সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির নেতৃবৃন্দ, সিডিএফ ক্লাইম্ব অ-১৫ টুর্নামেন্টের উপ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ০৩ জানুয়ারি’২৬ ইং তারিখ পর্যন্ত টুর্নামেন্টের অংশ নেওয়া ৩০ দলের প্রথম পর্বের গ্রুপ লড়াই।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution