September 14, 2026, 11:50 pm

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Monday, March 30, 2026
  • 232 Time View

 

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ মার্চ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution