September 14, 2026, 9:33 pm

সমুদ্রে তলা ফেটে আটকে যাওয়া জাহাজ হতে ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Friday, March 20, 2026
  • 299 Time View

সমুদ্রে তলা ফেটে আটকে যাওয়া জাহাজ হতে ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ২০ মার্চ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩ টায় কুতুবদিয়া হতে পায়রা বন্দরগামী লাইটার জাহাজ “এমভি ইয়াছিন আরাফাত-১” চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছালে গ্রাউন্ডিংয়ের ফলে তলা ফেটে জাহাজটি সমুদ্র তলদেশে আটকে যায়। এসময় পার্শ্ববর্তী জাহাজ “এমভি তাসনিম-২” প্রাথমিকভাবে ক্রুদের উদ্ধারের চেষ্টা করে। পরবর্তীতে, জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্র্যান্ডে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে উক্ত লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ক্রুদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে লাইটার জাহাজের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution