September 15, 2026, 9:49 pm

সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Saturday, September 6, 2025
  • 801 Time View

শনিবার ৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান তিনি বলেন, গত ৫ তারিখ শুক্রবার সেন্টমার্টিন এলাকা হতে ”এম ভি সাইমা” নামক ফিশিং বোট ৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে পরবর্তীতে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় আসলে একজন স্থানীয় জেলে মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়া ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করা হয় তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution