November 13, 2026, 4:46 pm

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Thursday, June 4, 2026
  • 256 Time View

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ ৩ জুন বুধবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৪৪১ জন অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution