September 13, 2026, 8:10 pm

৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ২,১০০/- (দুই হাজার একশত) টাকা সহ ০৩ জন আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Friday, September 26, 2025
  • 669 Time View

গতকাল রাত অনুমান ২১:৫৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)জনাব তপন কুমার বাকচী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/উক্যসিং মার্মা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ২নং সাধনপুর ইউপি ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম সাকিনস্থ বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে বাঁশখালী টু পেকুয়া আঞ্চলিক সড়কের উপর চেকপোষ্ট করে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ দিদার (৪১), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, মাতা- মৃত মাজেদা খাতুন, সাং- চানপুর, কাশেম আলী পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং পুকুরিয়া ইউপি, ২। মোঃ ফোরকান (৪০), পিতা- মৃত আব্দুল মোতালেব, মাতা- মাহফুজা বেগম, সাং- সাধনপুর, দুয়ারী পাড়া, জুলহাসের বাপের বাড়ী, ৬নং ওয়ার্ড, ২নং সাধনপুর ইউপি, ৩। মোঃ ইকবাল (৩০), পিতা- ফয়েজুল হক, মাতা- হাসিনা বেগম, সাং- পূর্ব বৈলগাঁও, ২নং ওয়ার্ড, ২নং সাধনপুর ইউপি, সর্বথানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামদের’কে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ২,১০০/- (দুই হাজার একশত) টাকা সহ ০৩ জন আসামী গ্রেফতার করেন।

এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution