September 13, 2026, 5:21 pm

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; সেন্টমার্টিনে গাঁজাসহ একজন মাদক কারবারি আটক

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 88 Time View

কক্সবাজারের সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় গত ২০ জুলাই সোমবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ বাজার ঘাট হতে আগত ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution