November 13, 2026, 4:54 pm

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 715 Time View

সকাল ১৮:০৫ ঘটিকার সময় অফিসার ইনর্চাজ জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/বিভাস কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ৬নং বৈলছড়ি ইউপির ৮নং ওয়ার্ডের চেচুরিয়া সাকিনের হিন্দুপাড়াস্থ ডাঃ মেজবাউল হকের প্রজেক্টের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করিয়া ২৫লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার পূর্বক জব্দ করেন। অভিযান পরিচালনাকালে ঘটনার সাথে জড়িত আসামী বদিউল আলম প্রঃ ডাকাত বদি(৪৫),পিতা-সোহাগ,সাং- বৈলছড়ি,০৮নং ওয়ার্ড,বৈলছড়ি ইউনিয়ন, থানা-বাঁশখালী,জেলা-চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা ২জন পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায় পলাতক আসামী বদি আলম প্রঃ বদি ডাকাত বদি এর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান আছে।

এই সংক্রান্তে ঘটনার সাথে জড়িত পলাতক আসামী বদি আলম প্রঃ বদি ডাকাত বদি সহ তাহার সহযোগী অজ্ঞাতনামা ০২জন আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution