November 13, 2026, 4:54 pm

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 701 Time View

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক মায়ানমারের নাইক্ষ্যনদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল এবং পাচার কাজে ব্যবহৃত কাঠের বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution