November 13, 2026, 5:15 pm

কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Monday, May 11, 2026
  • 300 Time View

কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার ১০ মে রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাংঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৯ মে রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারী-০৬ হতে চোরাইভাবে ও.টি আজু শাহ নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ/ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution