November 13, 2026, 4:54 pm

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ পাচারকারী আটক

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Saturday, August 30, 2025
  • 716 Time View

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।শনিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫১ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি, ৪০০ পিস শাড়ি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution