September 15, 2026, 9:52 pm

টেকনাফে বিদেশী পিস্তল দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Monday, September 1, 2025
  • 785 Time View

টেকনাফে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৩১ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution