November 14, 2026, 5:09 pm

পণ্যের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচার: ৫০০ বস্তা আলু ও ফিশিং বোটসহ ১১ জন আটক

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : Monday, August 18, 2025
  • 1113 Time View

পণ্যের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে ৫০০ বস্তা আলু ও ১টি ফিশিং বোটসহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধুচক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৮ আগস্ট দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে। এ সময় তারা আরকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে। পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারীদের হাতে মাদক পৌছে দেয়। তাদের ন্যায় আরো কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে মর্মে জানা যায়।

জব্দকৃত আলু, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Janatar Katha
Powered By WP Solution